• হোম > বাংলাদেশ > যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

  • বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৪:৫০
  • ৫২

---

মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় নগদ ক্রয় চুক্তি নম্বর-৩ অনুযায়ী ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে এমভি এম পি আলট্রা ম্যাক্স-২ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।

বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সরকার-টু-সরকার (জি টু জি) চুক্তির আওতায় প্রথম শিপমেন্টে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং দ্বিতীয় শিপমেন্টে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে এসেছে।

বর্তমানে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে এবং দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোট আমদানিকৃত ৬১ হাজার মেট্রিক টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ইতোমধ্যে জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম চালু করেছে। জি টু জি-০১ ও জি টু জি-০২ চুক্তির আওতায় যথাক্রমে ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টনসহ মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।

দেশে গমের বার্ষিক চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন, যেখানে উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন। বাকি চাহিদা মেটাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে আমদানির ওপর নির্ভর করতে হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8247 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 12:53:12 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh