• হোম > বাংলাদেশ > বাংলাদেশের ছয়টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান।

বাংলাদেশের ছয়টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান।

  • বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৪:৪৪
  • ৭২

---

হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে ইরান।

বুধবার ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, আটকে পড়া জাহাজগুলোর বিষয়ে তেহরানকে অবহিত করা হয়েছিল এবং ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেগুলোকে সহায়তা দেওয়ার অনুমোদন দিয়েছে। তবে শুরুতে পর্যাপ্ত তথ্যের অভাবে জাহাজগুলো শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ইরান সরকার জাহাজগুলোর বিস্তারিত তথ্য চেয়েছিল, যা গত সপ্তাহে বাংলাদেশ সরবরাহ করে।

বর্তমানে জাহাজগুলো ছাড়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোনো বাধা নেই বলেও জানান তিনি। পাশাপাশি এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় ইরান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8245 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 12:58:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh