• হোম > দেশজুড়ে > স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ২২:৩৪
  • ৬১

---

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে স্কুল চলাকালীন যানজট কমাতে শিক্ষামন্ত্রীর কাছে বিকল্প ব্যবস্থা খুঁজে আনার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করেন।

আতিকুর রহমান রুমন বলেন, “রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে যেভাবে যানজট সৃষ্টি হয়, তা কীভাবে কমানো যায় এবং বিকল্প ব্যবস্থা কী হতে পারে—এ বিষয়ে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে মন্ত্রণালয়কে প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করার নির্দেশ দিয়েছেন।”

তিনি আরও জানান, উদাহরণস্বরূপ, রাজধানীর একটি স্কুলে ১৫০ শিক্ষার্থীর জন্য ১০০টি গাড়ি স্কুলের সামনে ভিড় করছে। এতে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে এবং শিক্ষার্থীরা সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে দেরি করছে। প্রধানমন্ত্রী সমস্যাগুলো সমাধানের জন্য বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার জন্য শিক্ষামন্ত্রীর কাছে পরামর্শ দিয়েছেন।

এছাড়া, শিক্ষামন্ত্রীর পরে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে অতিরিক্ত প্রেস সচিব জানান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8232 ,   Print Date & Time: Saturday, 22 August 2026, 09:44:00 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh