• হোম > বাংলাদেশ > হঠাৎ সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

হঠাৎ সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৮:১৪
  • ৮৭

---

প্রধানমন্ত্রী তারেক রহমান হঠাৎ সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনেছেন।

আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল চিকিৎসক দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনা, প্রশাসনিক জটিলতা ও ন্যায্য দাবিসহ তাদের সমস্যার কথা প্রধানমন্ত্রীকে তুলে ধরেন। মূলত তারা সচিবালয়ে আনুষ্ঠানিক সাক্ষাতের সুযোগের জন্য গিয়েছিলেন, তবে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী তাদের সঙ্গে অপ্রত্যাশিতভাবে সাক্ষাৎ করেন।

চিকিৎসকরা প্রধানমন্ত্রীকে লিখিতভাবে তাদের দাবি ও অভিযোগও দেন। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই প্রধানমন্ত্রীর হাতে আবেদনপত্র তুলে দেওয়ায়, প্রধানমন্ত্রী বিনয়ের সঙ্গে তা গ্রহণ করেন এবং মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন। তিনি বিষয়টি গুরুত্বসহ বিবেচনার আশ্বাসও দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, আকস্মিক সাক্ষাতে চিকিৎসকরা প্রশাসনিক বৈষম্য, পদোন্নতি জটিলতা ও মানবিক সংকটের বিষয় সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

বিস্তারিত অনুসারে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ১ হাজার ৮২১ জন কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার অভিযোগ করেছেন। তাদের দাবি, প্রয়োজনীয় যোগ্যতা ও জ্যেষ্ঠতা থাকা সত্ত্বেও পূর্ববর্তী সরকারের আমলে যৌক্তিক কারণ ছাড়াই পদোন্নতি মঞ্জুর হয়নি, ফলে সিনিয়রদের ওপর দায়িত্ব থাকা অবস্থায় জুনিয়র কর্মকর্তারা পদোন্নতি পেয়েছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8219 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 04:56:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh