• হোম > রাজনীতি > প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

  • সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৯:১২
  • ৭৬

---

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয় কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতের আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সহধর্মিণী দিলার হাফিজের জানাজায় পাশাপাশি অংশ নেন দুই নেতা। জানাজা শেষে তারা একসঙ্গে সংসদ ভবনের দিকে যান। এ সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাকে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।

প্রায় ২০ মিনিটের এই বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে কিছুটা পথ এগিয়ে দেন, যা উপস্থিতদের কাছে শিষ্টাচার ও সৌজন্যের উদাহরণ হিসেবে প্রশংসিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এটি ছিল একটি সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবসময়ই রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলের প্রতি সম্মান প্রদর্শন করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8186 ,   Print Date & Time: Saturday, 22 August 2026, 02:23:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh