• হোম > বাংলাদেশ > জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা মঙ্গলবার

জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা মঙ্গলবার

  • রবিবার, ২৯ মার্চ ২০২৬, ২০:১০
  • ৮৫

---

সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে আলোচনা চেয়ে নোটিশ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান। তিনি “জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫” এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনার দাবি জানান।

রোববার বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি নোটিশটি উত্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল, যিনি জানান নির্ধারিত প্রক্রিয়া শেষে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।

পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদের নিয়ম মেনে আলোচনা করার আহ্বান জানান। এ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়।

শেষ পর্যন্ত ডেপুটি স্পিকার বিষয়টি পরে নেওয়ার নির্দেশ দেন এবং ৭১ বিধিতে অন্যান্য নোটিশের আলোচনা শুরু করেন। তবে আগামী মঙ্গলবার দিনের কার্যক্রম শেষে এ বিষয়ে দুই ঘণ্টা আলোচনা নির্ধারণ করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8180 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 05:59:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh