• হোম > বাংলাদেশ > সংসদে শব্দযন্ত্রের গোলযোগ নিয়ে তদন্ত কমিটি

সংসদে শব্দযন্ত্রের গোলযোগ নিয়ে তদন্ত কমিটি

  • শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৭:২৭
  • ৯১

---
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলোযোগের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শনিবার ‘সংসদ কমিটির’ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সংসদ কমিটির সভাপতি চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

ওই ঘটনা সাবোটাজ (অন্তর্ঘাতমূলক) ছিল কি না, তা তদন্ত করে ৩ এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এদিন শব্দযন্ত্রের বিভ্রাট দেখা যায়। এই কারণে অধিবেশন কিছু সময় বন্ধ রাখতে হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8163 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 07:36:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh