• হোম > বিদেশ > যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির শর্ত হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক ও চরমপন্থি’ আখ্যা

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির শর্ত হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক ও চরমপন্থি’ আখ্যা

  • বুধবার, ২৫ মার্চ ২০২৬, ২২:০০
  • ৬২

---

চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে ইরান। তবে তেহরানের একটি উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র প্রস্তাবটিকে ‘অত্যন্ত চরমপন্থি’ ও ‘অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera জানায়, ওই কূটনৈতিক সূত্র পশ্চিমা গণমাধ্যমে প্রস্তাবটি নিয়ে প্রচারকে বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেছে। তাদের মতে, পরিকল্পনাটি কাগজে-কলমেও গ্রহণযোগ্য নয়।

সূত্রটি আরও জানায়, ২৮ ফেব্রুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পরোক্ষ আলোচনাও হয়নি। যদিও মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ ও বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8108 ,   Print Date & Time: Saturday, 22 August 2026, 05:28:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh