• হোম > বাংলাদেশ > ফিরেছে চিরচেনা ব্যস্ততা; বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ৯০০ পণ্যবাহী ট্রাক।

ফিরেছে চিরচেনা ব্যস্ততা; বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ৯০০ পণ্যবাহী ট্রাক।

  • বুধবার, ২৫ মার্চ ২০২৬, ২১:৪৯
  • ৬৩

---

ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও সচল হয়ে উঠেছে যশোরের বেনাপোল স্থলবন্দর। ভারতের পেট্রাপোল বন্দর ও সংলগ্ন বনগাঁ এলাকায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে প্রায় ৯০০ পণ্যবাহী ট্রাক।

এর মধ্যে পেট্রাপোলে প্রায় ৬০০ এবং বনগাঁর বিভিন্ন স্থানে আরও ৩০০টির বেশি ট্রাক আটকে আছে। মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলেও বুধবার পুরোপুরি ফিরে এসেছে বন্দরের চিরচেনা ব্যস্ততা।

এদিকে, বেনাপোল বন্দর থেকে ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে প্রায় ৫০টি ট্রাক। দীর্ঘ ছুটির কারণে তৈরি হওয়া এই চাপ দ্রুত কাটিয়ে উঠতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

বেনাপোল কাস্টম হাউস সূত্র জানায়, ছুটি শেষে কার্যক্রম শুরু হওয়ায় পণ্যের গেট পাস দেওয়া হচ্ছে এবং আমদানি-রপ্তানি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। গত দুই দিনে দুই শতাধিক ট্রাক পণ্য আমদানি এবং দেড় শতাধিক ট্রাক পণ্য রপ্তানি হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্য খালাস কার্যক্রম জোরদার করা হয়েছে এবং দ্রুত এই যানজট নিরসনের আশা করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8098 ,   Print Date & Time: Saturday, 22 August 2026, 08:24:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh