• হোম > বাংলাদেশ > বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

  • বুধবার, ২৫ মার্চ ২০২৬, ২১:৪১
  • ৬২

---

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত বলে জানিয়েছেন দ্রৌপদী মুর্মু।

বুধবার (২৫ মার্চ) এক বার্তায় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-কে জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

তিনি আরও উল্লেখ করেন, অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও ভাষাগত ঐতিহ্য ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি গড়ে তুলেছে। সংযুক্তি, বাণিজ্য, জ্বালানি, শিক্ষা ও উন্নয়নসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।

চিঠির শেষে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা পুনর্ব্যক্ত করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8092 ,   Print Date & Time: Sunday, 23 August 2026, 11:43:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh