• হোম > বিদেশ > ইরান যুদ্ধ প্রমাণ করেছে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেছেন কিম জং উন।

ইরান যুদ্ধ প্রমাণ করেছে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেছেন কিম জং উন।

  • বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১৩:৫০
  • ৭৮

---

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতই প্রমাণ করে তাদের পারমাণবিক অস্ত্র বজায় রাখার সিদ্ধান্ত সঠিক ছিল। মঙ্গলবার পার্লামেন্ট ‘সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি’-তে দেওয়া ভাষণে তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাস ও আগ্রাসনের’ অভিযোগ তোলেন।

কিম বলেন, যুক্তরাষ্ট্রের চাপ ও ‘মিষ্টি কথা’ উপেক্ষা করে পারমাণবিক অস্ত্র ধরে রাখার সিদ্ধান্তই উত্তর কোরিয়ার জন্য সঠিক প্রমাণিত হয়েছে এবং দেশটির পারমাণবিক শক্তিধর অবস্থান এখন ‘অপরিবর্তনীয়’।

তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র ছাড়া দেশগুলো যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সামনে ঝুঁকির মধ্যে থাকে, আর যেসব দেশের কাছে এই অস্ত্র রয়েছে তারা প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে পারে। তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা ও কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা চলছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8052 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 11:55:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh