• হোম > দেশজুড়ে > স্বর্ণের দাম কমেছে, ভরি প্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার টাকা।

স্বর্ণের দাম কমেছে, ভরি প্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার টাকা।

  • বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১৩:২২
  • ৭৯

---

দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ১৩২ টাকা কমিয়ে ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা করা হয়েছে।

অন্যদিকে, রৌপ্যের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রৌপ্যের ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্য ভরি ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8041 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 06:38:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh