• হোম > বাংলাদেশ > স্বাস্থ্যসেবায় মানহীন ক্লিনিক চলবে না: মন্ত্রী

স্বাস্থ্যসেবায় মানহীন ক্লিনিক চলবে না: মন্ত্রী

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১৫:০৪
  • ৬০

---

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল মঙ্গলবার (২৪ মার্চ) জানিয়েছেন, দেশের স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়নে অননুমোদিত বা মানহীন ক্লিনিক চলতে দেয়া হবে না।

ঈদের ছুটি শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, রাজধানীর বেসরকারি ক্লিনিকগুলোতে আজ থেকে বিশেষ পরিদর্শন ও সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এর লক্ষ্য হচ্ছে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

মন্ত্রী আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। যদি কোনো ক্লিনিক ন্যূনতম চিকিৎসাসেবার মান বজায় রাখতে ব্যর্থ হয়, তাৎক্ষণিকভাবে তা বন্ধ করে দেওয়া হবে। এই তদারকি কার্যক্রম রাজধানী থেকে শুরু করে ধাপে ধাপে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেয়া হবে।

ঈদের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের ঈদ সবচেয়ে শান্তিপূর্ণ ও স্বস্তিতে উদ্‌যাপিত হয়েছে। দ্রব্যমূল্য স্বাভাবিক ছিল, যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে।

মন্ত্রী উল্লেখ করেছেন, কিছু সড়ক দুর্ঘটনা ও ট্রেন-বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সার্বিকভাবে ঈদযাত্রা ও উদ্‌যাপন সফল হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8001 ,   Print Date & Time: Monday, 24 August 2026, 07:48:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh