• হোম > দেশজুড়ে >

  • শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৬
  • ৭৯

---

জেলা পরিষদে প্রশাসক নিয়োগে কোনো দলীয়করণ হয়নি বলে মন্তব্য করেছেন খালেদ হোসেন মাহবুব।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য হিসেবে স্থানীয় সরকারের কার্যক্রম সচল রাখতে বিএনপি নেতাদের সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মতে, এটি দলীয়করণ নয়, বরং কাঠামো সচল রাখার একটি ব্যবস্থা।

ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই হবে এবং ধাপে ধাপে সেই প্রক্রিয়ায় যাওয়া হবে। জনগণের আস্থার প্রতিফলন হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7926 ,   Print Date & Time: Sunday, 23 August 2026, 11:59:00 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh