• হোম > বাংলাদেশ > প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে বিভ্রান্তি: ‘ভিত্তিহীন’ বলল প্রেস উইং

প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে বিভ্রান্তি: ‘ভিত্তিহীন’ বলল প্রেস উইং

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৯
  • ৭৯

---

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, শুক্রবার প্রধানমন্ত্রীর কোনো ভাষণ দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও জানান, কিছু গণমাধ্যমে এ বিষয়ে অস্পষ্ট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হওয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাই সবাইকে যাচাই-বাছাই ছাড়া এমন সংবাদে বিশ্বাস না করার জন্য আহ্বান জানানো হয়েছে।

প্রেস উইংয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7890 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 07:49:12 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh