• হোম > বাংলাদেশ > ঈদের জামাতকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ঈদের জামাতকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১৪:৪৫
  • ৮২

---

রাজধানীতে ঈদ জমায়েত ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি জানান, জাতীয় ঈদগাহ ময়দানসহ ঢাকার সব ঈদ জামাতকে কেন্দ্র করে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, সিসিটিভি মনিটরিং, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল টিম, সোয়াট ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যারিকেড ও নির্ধারিত প্রবেশপথের মাধ্যমে মুসল্লিদের চলাচল নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7867 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 06:39:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh