• হোম > বাংলাদেশ > ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

  • বুধবার, ১৮ মার্চ ২০২৬, ২১:৫৫
  • ৬৭

---

ঈদে ঘরমুখো যাত্রীদের বহনকারী ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সন্ধ্যায় বগুড়ার সান্তাহারে দুর্ঘটনাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি জানতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা, দুর্ঘটনাকবলিত ট্রেন দ্রুত উদ্ধার এবং যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এছাড়া যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার আলমদীঘিতে লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7846 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 10:08:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh