• হোম > বিদেশ > লাভজনক হলে ভারত রাশিয়ার তেল কেনা চালিয়ে যাবে: ক্রেমলিন

লাভজনক হলে ভারত রাশিয়ার তেল কেনা চালিয়ে যাবে: ক্রেমলিন

  • মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ১৭:২৩
  • ৯৮

---

ক্রেমলিন জানিয়েছে, ভারত তার অর্থনৈতিক স্বার্থ অনুযায়ী যেখানে লাভজনক হবে সেখান থেকে তেল কিনতে থাকবে।

মুখপাত্র দিমিত্রি পেস্কভ সাংবাদিকদের সঙ্গে ফোনকলে বলেন, “ভারত একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করছে। যেখান থেকে সুবিধা হয়, তারা সেখান থেকেই জ্বালানি কিনবে। আমাদের ভারতীয় অংশীদাররাও তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য এই নীতি অব্যাহত রাখবেন।”

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগস্টে ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করেছিলেন। যুক্তরাষ্ট্রের যুক্তি ছিল, ভারত রাশিয়ার তেল কেনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ দিয়ে সমর্থন দিচ্ছে।

গত সপ্তাহে নয়াদিল্লি সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রস্তাব দিয়েছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7646 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 07:36:58 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh