![]()
সিইসি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। যেহেতু প্রধান বিচারপতি এ মাসেই অবসরে যাবেন, তাই বিদায়ী সাক্ষাৎ হিসেবেও এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সিইসি বলেন, “এই সপ্তাহেই তফসিল ঘোষণা হয়ে যাবে।”
তিনি আরও জানান, নির্বাচন সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম জোরদারে ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি দ্রুত মোতায়েনের বিষয়ে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে প্রধান বিচারপতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
মামলার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান সিইসি।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টে পৌঁছান এবং দুপুর ২টা ৫ মিনিটে প্রধান বিচারপতির সঙ্গে তার বৈঠক শুরু হয়।