• হোম > Following > রণবীর সিংয়ের সিনেমা বক্স অফিসে ঝড়

রণবীর সিংয়ের সিনেমা বক্স অফিসে ঝড়

  • সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৭
  • ১০৫

---

মুক্তির মাত্র তিন দিনেই ১০০ কোটির ঘরে প্রবেশ করেছে রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’। গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই মেগা কাস্ট সিনেমাটি।

সমালোচকদের পূর্বাভাস ভুল প্রমাণ করে বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিংয়ের সিনেমা। আয় বিশ্লেষণকারী সংস্থা স্যাকনিল্ক–এর প্রতিবেদনের অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে অর্থাৎ রোববার, সিনেমাটি আয় করেছে ৪৩ কোটি রুপি। এর ফলে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৩ কোটি রুপি।

এর আগে শুক্রবার ২৮ কোটি রুপির ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেছিল ‘ধুরন্ধর’। শনিবার এই পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩২ কোটি রুপিতে, অর্থাৎ লাফিয়ে লাফিয়ে বেড়েছে সিনেমার আয়।

ভারতীয় গণমাধ্যমের খবর, বড় শহর ও মফস্বল এলাকা—সব জায়গাতেই সিনেমাটি দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিং একজন নির্ভীক সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন, যিনি চারজন ভয়ংকর সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করেন। সামাজিক মাধ্যমে রণবীরের চরিত্রটি নিয়ে ব্যাপক জল্পনা চললেও সেন্সর বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি কাল্পনিক চরিত্র।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7570 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 03:26:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh