• হোম > বাংলাদেশ > সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

  • বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৫:২৩
  • ৪৪

---

চব্বিশের জুলাই–আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ পরবর্তী শুনানির জন্য ১০ ডিসেম্বর দিন ধার্য করেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন গাজী এমএইচ তামিম।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7500 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 04:22:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh