• হোম > বাংলাদেশ > খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার।

  • বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪১
  • ১৪২

---

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় আগামী শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই আহ্বান জানানো হয়।

এ ছাড়া মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মীয় আচার অনুযায়ী প্রার্থনার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7477 ,   Print Date & Time: Friday, 2 October 2026, 08:36:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh