• হোম > বাংলাদেশ > তিন বাহিনীর প্রধান খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন।

তিন বাহিনীর প্রধান খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন।

  • বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৫
  • ১০৯

---

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে মঙ্গলবার রাত ৯টায় এভারকেয়ার হাসপাতালে যান সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। তারা মেডিকেল বোর্ডের সদস্যদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং রাত ৯টা ২০ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

আইএসপিআরও জানায়, তিন বাহিনীর প্রধানরা হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সার্বিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

রবিবার রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, বেগম জিয়ার অবস্থা এখন স্থিতিশীল, তবে পুরোপুরি সুস্থ হতে আরও সময় প্রয়োজন।

এ সময় হাসপাতালে তাঁর পাশে রয়েছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে তাঁর অবস্থার খোঁজ রাখছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7441 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 03:05:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh