• হোম > দেশজুড়ে > ইসি আনোয়ারুল: ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে

ইসি আনোয়ারুল: ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে

  • মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ২১:৪৬
  • ৮৬

---

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। একইভাবে এই দুই ভোটের তফসিল ঘোষণা করা হবে ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

ইসি আনোয়ারুল বলেন, “৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে। আমরা আগেই বলেছি, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে। দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি পড়লে স্বাভাবিকভাবেই ৮ থেকে ১৪ তারিখের মধ্যেই সময়টি পড়ে।”

তিনি জানান, ভোটগ্রহণের সময় আধা ঘণ্টা বাড়ানোর বিষয়ে কমিশনে আলোচনা চলছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৭ ডিসেম্বর ইসির সভা অনুষ্ঠিত হবে।

ভোটিং বুথ বা চেম্বারের সংখ্যা বাড়ানোর প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, “আমরা বুথ ডাবল করার পরিকল্পনা বিবেচনা করছি। যেখানে সম্ভব, সেখানে সংখ্যা বাড়ানো হতে পারে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি; ৭ ডিসেম্বরের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।”

তফসিল ঘোষণার তারিখও ওই সভায় চূড়ান্ত হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, বলা যায়। কমিশনের মিটিংয়ের পর আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7431 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 07:06:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh