• হোম > বাংলাদেশ > তফসিলের পর আবেদন করলে ভোটার হতে পারবেন তারেক রহমান: ইসি সচিব

তফসিলের পর আবেদন করলে ভোটার হতে পারবেন তারেক রহমান: ইসি সচিব

  • সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৬
  • ৪৮

---

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, তফসিল ঘোষণার পর আবেদন সাপেক্ষে নির্বাচন কমিশন চাইলে যে কেউ ভোটার হতে পারবেন। একই প্রক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন।

সোমবার (১ ডিসেম্বর) ইসি ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার জানামতে তারেক রহমান এখনো ভোটার হননি। তবে কমিশন চাইলে তিনি ভোটার হতে পারবেন।’

তারেক রহমানের মতো অন্যরা কি তফসিলের পর ভোটার হতে পারবেন—এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ‘অবশ্যই পারবেন। শুধু তারেক রহমান নয়, যে কেউ আবেদন করলে কমিশনের আইনের আলোকে ভোটার হতে পারবেন।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7383 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 04:05:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh