• হোম > দেশজুড়ে > খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাইল জামায়াত

খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাইল জামায়াত

  • সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৩
  • ৩১

---

বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১ ডিসেম্বর) এক বিবৃতিতে দলটির নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘দীর্ঘ ত্যাগ, সাহস ও সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও রাষ্ট্রগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি রেখে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে তাকে, যা মৃত্যুঝুঁকি বাড়িয়েছে। পর্যাপ্ত চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।’

নায়েবে আমীর বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে তার মুক্তি প্রাপ্তিতে আমরা আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেছি। গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে দেশবাসী আশা করে—তিনি জাতির পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হবেন। এ সংকটময় মুহূর্তে আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি এবং আল্লাহর হেফাজত কামনা করি।’

বিবৃতিতে আজহারুল ইসলাম খালেদা জিয়ার পরিবার, দলের নেতাকর্মীসহ সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7381 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 05:14:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh