• হোম > বাংলাদেশ > ডা. জাহিদের অনুমতি ছাড়া খালেদা জিয়ার চিকিৎসার সংবাদ প্রকাশ না করার আহ্বান

ডা. জাহিদের অনুমতি ছাড়া খালেদা জিয়ার চিকিৎসার সংবাদ প্রকাশ না করার আহ্বান

  • সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৭
  • ৮৪

---

বিএনপি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশের আগে ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অন্য কোনো সূত্র বা ব্যক্তির বক্তব্য ব্যবহার করে সংবাদ প্রকাশ করা যাবে না।

সোমবার (১ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তায় আরও বলা হয়েছে, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলে তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7377 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 05:18:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh