![]()
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে রেজা কিবরিয়া বলেন, “বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আজ আনুষ্ঠানিকভাবে আমি বিএনপিতে যোগ দিলাম।”
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “রেজা কিবরিয়ার যোগদান আমাদের জন্য গর্বের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি।”