• হোম > বাংলাদেশ > ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২ টাকা বাড়ানো হয়েছে।

ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২ টাকা বাড়ানো হয়েছে।

  • রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ২২:১৭
  • ১১০

---

চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন সমন্বয়ের ফলে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়—

  • ডিজেল: ১০২ থেকে ১০৪ টাকা

  • কেরোসিন: ১১৪ থেকে ১১৬ টাকা

  • পেট্রোল: ১১৮ থেকে ১২০ টাকা

  • অকটেন: ১২২ থেকে ১২৪ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববাজারে দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে স্থানীয় বাজারে জ্বালানির দাম নির্ধারণ করা হচ্ছে।

বিপিসি সূত্র জানায়, দেশে বছরে প্রায় ৭৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদার মধ্যে ৭৫ শতাংশই ডিজেল, যা কৃষি, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। পেট্রোল ও অকটেনে নিয়মিত লাভ থাকলেও ডিজেলে ওঠানামাই বিপিসির লাভ-লোকসানের মূল কারণ।

গত ফেব্রুয়ারিতে আইএমএফের শর্ত অনুযায়ী চালু হওয়া স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও কমবে, আর বাড়লে দেশেও বাড়বে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7337 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 12:27:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh