• হোম > বাংলাদেশ > তৌহিদ হোসেন বলেছেন, তারেক রহমানের দেশে ফেরায় কোনো নিষেধাজ্ঞা নেই।

তৌহিদ হোসেন বলেছেন, তারেক রহমানের দেশে ফেরায় কোনো নিষেধাজ্ঞা নেই।

  • রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ২২:১৪
  • ৪২

---

তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমান ইচ্ছা প্রকাশ করলেই একদিনের মধ্যেই এককালীন ভ্রমণ অনুমতি (ট্রাভেল পাস) দেওয়া সম্ভব।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “তিনি যদি আজ দেশে ফেরার কথা জানান, আমরা আগামীকাল ট্রাভেল পাস দিতে পারব। পরের দিনই তিনি দেশে ফিরতে পারবেন—এ নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই।”

তৌহিদ জানান, লন্ডনে তারেক রহমানের বর্তমান আইনগত অবস্থান সম্পর্কে সরকারের সুনির্দিষ্ট তথ্য নেই, তবে তিনি ফিরতে চাইলে অন্য কোনো দেশের বাধা দেয়া অস্বাভাবিক হবে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক, সীমান্ত হত্যা, ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরত প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন। বলেন, জুলাই-আগস্টের পরবর্তী নতুন বাস্তবতায় ভারত সময় নিচ্ছে, তবে দুই দেশের সম্পর্ক শিগগিরই স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, আসাদুজ্জামান খান কামালের ফেরত বা অবস্থান বিষয়ে ভারত কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি।

সীমান্ত হত্যা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, বিশ্বের একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধাবস্থা ছাড়াই মানুষ নিহত হয়—এটি অগ্রহণযোগ্য, এবং বাংলাদেশ এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7335 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 10:27:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh