• হোম > বাংলাদেশ > ‘ক্ষমা চাইলে কি তারা সবকিছু ছেড়ে দেবে?’—গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের ভুল স্বীকারের পরও ক্ষমা চাওয়ার আহ্বান নিয়ে প্রশ্ন তুলেছেন জয়।

‘ক্ষমা চাইলে কি তারা সবকিছু ছেড়ে দেবে?’—গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের ভুল স্বীকারের পরও ক্ষমা চাওয়ার আহ্বান নিয়ে প্রশ্ন তুলেছেন জয়।

  • রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ১৪:০৯
  • ১০৭

---

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন—জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের ভুল ছিল, তবে হত্যাকাণ্ড নিয়ে ক্ষমা চাওয়ার দাবির প্রশ্নে তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, “ক্ষমা চাইলে কি তারা সবকিছু ছেড়ে দেবে?”—এমন প্রশ্নের জবাব না দিয়েই কেউ দায়মুক্ত হতে পারে না। তার মতে, আওয়ামী লীগের ভুল ছিল, কিন্তু হত্যাকাণ্ডের জন্য কারা দায়ী—তা স্পষ্ট তদন্তের মাধ্যমে নির্ধারণ করতে হবে।

তিনি আরও দাবি করেন, ৫ আগস্টের আগেই শেখ হাসিনা সব হত্যার তদন্তে বিচারিক কমিশন করেছিলেন। শুধু ছাত্র বা সাধারণ মানুষ নয়—পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরাও নিহত হয়েছেন, তাই দায় নির্ধারণ জরুরি।

জয়ের অভিযোগ, ৫–১৫ আগস্টের হত্যাকাণ্ডকে বর্তমান সরকার ইনডেমনিটি দিয়েছে। তিনি প্রশ্ন তোলেন—“যেখানে অন্যদের হত্যার দায় মাফ করা হলো, সেখানে শুধু আওয়ামী লীগেরই ক্ষমা চাইতে হবে কেন?”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7319 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 08:08:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh