• হোম > অর্থনীতি > সম্মিলিত ব্যাংকের কর্মীদের বেতন সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত কমানো যেতে পারে

সম্মিলিত ব্যাংকের কর্মীদের বেতন সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত কমানো যেতে পারে

  • শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১৬:০৩
  • ৫৬

---

পাঁচটি সংকটাপন্ন শরিয়াহ-ভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মীদের বেতন সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে। কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে এই বিষয়ে মৌখিক নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে জানিয়েছেন, রোববার নাগাদ সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে লিখিত নির্দেশনা দেওয়া হতে পারে। ব্যাংকের মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিক বলেন, “সম্মিলিত ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক ৩৫০ কোটি টাকার সহায়তা দিয়েছে। গভর্নর জানিয়েছেন, কর্মীদের বেতন কিছুটা কমবে, তবে তাদের জন্য নতুন পে-স্কেলও তৈরি করা হবে।”

একই বিষয়ে সম্মিলিত ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কেন্দ্রীয় ব্যাংক ২০ শতাংশ বেতন কমানোর বিষয়টি ইতিমধ্যেই মৌখিকভাবে জানিয়েছে।

চলতি মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংক পাঁচটি সমস্যাগ্রস্ত শরিয়াহ-ভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের প্রাথমিক অনুমোদন ও লেটার অফ ইন্টেন্ট জারি করেছে। গত বছর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই পাঁচটি ব্যাংককে প্রায় ৩৫ হাজার ৩০০ কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7300 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 03:12:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh