• হোম > এক্সক্লুসিভ | কৃষি | বাংলাদেশ > এগ্রিটেক খাতকে এগিয়ে নিতে (Bangladesh Agritech Association (BATA)–র অ্যাডহক কমিটি ও সাব-কমিটি গঠন

এগ্রিটেক খাতকে এগিয়ে নিতে (Bangladesh Agritech Association (BATA)–র অ্যাডহক কমিটি ও সাব-কমিটি গঠন

  • শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৫:৫০
  • ২১৩

---

দেশের কৃষিকে প্রযুক্তিনির্ভর করতে এবং এগ্রিটেক উদ্যোক্তাদের এক ছাতার নিচে আনার লক্ষ্যে গঠিত হলো বাংলাদেশ এগ্রিটেক অ্যাসোসিয়েশন (BATA)। সংগঠনটি এর প্রথম অ্যাডহক কমিটি ও তিনটি সাব-কমিটি গঠনের ঘোষণা দিয়েছে।

২২ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারের ওয়াজালেক কমিউনিটি সেন্টার, কো ল্যাব (লেভেল ৮)–এ অনুষ্ঠিত এক সভায় ১৪ জন প্রতিষ্ঠাতা সদস্যের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, দেশের কৃষিকে স্মার্ট, আধুনিক ও টেকসই করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, জলবায়ু–স্মার্ট উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং ক্ষুদ্র কৃষকের প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করাই সংগঠনের মূল লক্ষ্য।

অ্যাডহক কমিটি গঠন

সভায় সর্বসম্মতভাবে যাঁদের নিয়ে অ্যাডহক কমিটি গঠিত হয়েছে—

সভাপতি: জাহিদুজ্জামান সাঈদ

সহসভাপতি: মোস্তফা শাওকাত ইমরান

সাধারণ সম্পাদক: জাহাঙ্গীর আলম

যুগ্ম সম্পাদক: মেজর মোঃ রাশেদুজ্জামান খান (অব.)

কোষাধ্যক্ষ: মো. ফারুক আহমেদ

পরিকল্পনা ও অপারেশন পরিচালক: মোহাম্মদ শাহাদাৎ কবীর

টেকনিক্যাল ডিরেক্টর: মেজর মিল্লাত চৌধুরী (অব.)

কমিউনিকেশন ও সরকারি সম্পর্ক পরিচালক: সৈয়দ গোলাম দাস্তগীর

ইন্টারন্যাশনাল মার্কেট ডেভেলপমেন্ট ডিরেক্টর: ওহিদ বিন কায়ূম

মিডিয়া/ডিজিটাল মিডিয়া ডিরেক্টর: লিমন বিপ্লব

রিসার্চ ডিরেক্টর:  মো: খাইরুল আলম

গঠিত সাব-কমিটি

১. অ্যাসোসিয়েশন গঠন কমিটি

জাহাঙ্গীর আলম

মোস্তফা শাওকাত ইমরান

২. বিজনেস ডেভেলপমেন্ট ও আইডিয়া কমিটি

মোহাম্মদ শাহাদাৎ কবীর

মো. ফারুক আহমেদ

সৈয়দ গোলাম দাস্তগীর

ওহিদ বিন কায়ূম

৩. টেকনোলজি কমিটি

জাহিদুজ্জামান সাঈদ

মো: খাইরুল আলম

মেজর মিল্লাত চৌধুরী (অব.)

মেজর মোঃ রাশেদুজ্জামান খান (অব.)

সৈয়দ গোলাম দাস্তগীর

সভায় গৃহীত সিদ্ধান্ত

সভায় জানানো হয়, BATA কৃষি ও প্রযুক্তি খাতের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করবে। বাজারে একচেটিয়া প্রভাব মোকাবিলায় শক্তিশালী ও সহযোগিতামূলক ব্যবসায়িক কাঠামো গড়ার ওপর সদস্যরা গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত ১৪ জনকে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা

BATA কৃষিভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা, নীতি সহায়তা এবং উদ্যোক্তা উন্নয়নে কাজ করবে। অ্যাডহক কমিটি ও সাব-কমিটিগুলোর মাধ্যমে সংগঠনের কাঠামোগত কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7253 ,   Print Date & Time: Wednesday, 19 August 2026, 08:54:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh