• হোম > Following > নারী তারকারা সামাজিকমাধ্যমে প্রদর্শন করছেন হয়রানির সংখ্যা

নারী তারকারা সামাজিকমাধ্যমে প্রদর্শন করছেন হয়রানির সংখ্যা

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২:৩৩
  • ১১১

---

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক আন্দোলনের দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। নারী তারকারা এখন তাদের হাতে বা গালে লিখে প্রকাশ করছেন দৈনন্দিন অনলাইন হয়রানির সংখ্যা। এই সংখ্যা দেখাচ্ছে, প্রতিদিন তারা কতবার ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের শিকার হন।

এ আন্দোলনের নাম ‘মাই নাম্বার, মাই রুলস’। গত ২৫ নভেম্বর নিজের ফেসবুকে এই আন্দোলন শুরু করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নিজের গালে ‘৯’ লিখে তিনি জানিয়েছেন, প্রতিদিন অন্তত নয়বার অনলাইনে হয়রানির মুখোমুখি হন।

তিশা লিখেছেন,

“সংখ্যা থেকে কণ্ঠস্বর, আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি। তোমার নম্বরের গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো। মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখছে, কিন্তু আমি যা সহ্য করেছি এবং যা পার হয়ে এসেছি—সেটির সাক্ষী এই সংখ্যা।”

এরপর একে একে আরও তারকারা আন্দোলনে যোগ দিয়েছেন। যেমন,

  • রুনা খান: ২৪ বার/দিন

  • শবনম ফারিয়া: ১০০০ বার/দিন

  • দীঘি: ৩ বার/দিন

  • মৌসুমী হামিদ: ৭২ বার/দিন

  • সাজিয়া সুলতানা পুতুল: ৯ বার/দিন

  • আশনা হাবিব ভাবনা: ৯৯+ বার/দিন

রুনা খান গণমাধ্যমকে জানান, “শুধু তারকাই নয়, যে কোনো নারীই সামাজিকমাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। সোশ্যাল মিডিয়া মানুষের হাতে দ্রুত এসেছে, কিন্তু এর ব্যবহারবিধি শেখেনি অনেকেই।”

এই আন্দোলন টানা ১৬ দিন সামাজিকমাধ্যমে চলবে। এর লক্ষ্য ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা এবং নারীদের প্রতি হয়রানির প্রতিবাদ দেখানো।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7221 ,   Print Date & Time: Thursday, 1 October 2026, 03:54:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh