• হোম > বাংলাদেশ > লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক একরামুল ইসলাম ও তার স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক একরামুল ইসলাম ও তার স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ২১:৩৫
  • ৪২

---

সীমান্ত ব্যাংকের ঋণ পরিশোধ না করার অভিযোগের প্রেক্ষিতে লাভেলো আইসক্রিমের এমডি মো. ইকরামুল হক, তার স্ত্রী মিসেস নার্গিস হক এবং দুই কন্যা মুহসিনিনা সারিকা ইকরাম ও মুহসিনিনা তারিকা ইকরামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বুধবার (২৬ নভেম্বর) দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন এটি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ইকরামুল হকের বিরুদ্ধে সীমান্ত ব্যাংক লিমিটেডের ঋণ পরিশোধ না করার অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, তারা যে কোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন রোধ করা প্রয়োজন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7197 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 04:21:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh