• হোম > দেশজুড়ে > হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় প্রকাশিত হয়েছে

হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় প্রকাশিত হয়েছে

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ২১:২৩
  • ৪৭

---

তিন বিচারপতির নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, আজ থেকে ৩০ দিনের মধ্যে তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

চব্বিশ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ তাদের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল। রায়ে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে; একটিতে আজীবন কারাদণ্ড এবং বাকি দুইটি অপরাধে মৃত্যুদণ্ড ধার্য করা হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এটি জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7193 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 11:42:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh