• হোম > বাংলাদেশ > ৩৩ জন পুলিশ কর্মকর্তা ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন

৩৩ জন পুলিশ কর্মকর্তা ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১৯:১৬
  • ৪৫

---

সরকার একযোগে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এক প্রজ্ঞাপনে ৩১ জন কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে, যা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। অন্য প্রজ্ঞাপনে দুজন কর্মকর্তার পদোন্নতি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছিল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7187 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 10:27:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh