• হোম > ঢাকা > কড়াইল অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা।

কড়াইল অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা।

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১৩:৫৫
  • ১০২

---

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর-বাড়ি পুড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এটিকে অসংখ্য পরিবারের জন্য ‘বেদনার ও নিঃস্ব হওয়ার ঘটনা’ বলে অভিহিত করেন।

এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, “কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে গৃহহীন হওয়া পরিবারগুলোর দুঃখ-কষ্ট আমাদের সবার জন্য বেদনাদায়ক। তাদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।”

এ ছাড়া তিনি জানান, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম দ্রুত জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশও প্রদান করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7167 ,   Print Date & Time: Tuesday, 29 September 2026, 02:14:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh