
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৯ নভেম্বর (শনিবার) মক ভোটিং বা পরীক্ষামূলক ভোট গ্রহণের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ (মঙ্গলবার) ইসি সচিবালয়ের জনসংযোগ ও তথ্য শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে সব ধরনের ভোটারদের অংশগ্রহণে মক ভোটিং অনুষ্ঠিত হবে।
মক ভোটিং কার্যক্রম পর্যবেক্ষণের জন্য গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ছাড়া নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানান রুহুল আমিন মল্লিক।