![]()
আজ শুক্রবার (২১ নভেম্বর) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের মানুষকে নিরাপত্তা নিশ্চিতে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
প্রেস উইংয়ের মাধ্যমে দুপুরে পাঠানো এক বার্তায় তিনি জানান, দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে, সরকারের নজরে আছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে মাঠ পর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “ঢাকা ও অন্যান্য স্থানের রিপোর্ট অনুযায়ী ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দল ইতিমধ্যেই দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আমরা জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছি।”
তিনি আরও সতর্ক করেছেন যে, ভূমিকম্পের সময় কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিতে হবে। সরকারিভাবে স্থাপিত হটলাইন এবং অন্যান্য সরকারি চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে।
প্রধান উপদেষ্টার বার্তায় বলা হয়েছে, জনগণ যেন আতঙ্কিত না হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সকল পদক্ষেপ গ্রহন করছে। তিনি সকলকে অনুরোধ করেছেন, ভূমিকম্পের সময় সতর্ক থাকা, উন্মুক্ত স্থান বা নিরাপদ স্থানে অবস্থান করা এবং আতঙ্কে দৌড়াদৌড়ি না করার প্রতি দৃষ্টি রাখতে।
এদিকে, সারাদেশের উদ্ধারকারী ও জরুরি সেবা সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে।