• হোম > বাংলাদেশ > বুধবার সকালে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেবে জামায়াত, আর বিকেলে বৈঠকে বসবে বিএনপি।

বুধবার সকালে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেবে জামায়াত, আর বিকেলে বৈঠকে বসবে বিএনপি।

  • সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১৪:২৮
  • ৬১

---

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামী ১৯ নভেম্বর (বুধবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এসব সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর সকালবেলার সেশনে সংলাপ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

বিকেল ২টা থেকে শুরু হওয়া পর্বে সংলাপে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

এর পাশাপাশি নতুন নিবন্ধনপ্রাপ্ত দল হিসেবে পরিচিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাতান্ত্রিক দলকেও (মার্কসবাদী) আমন্ত্রণ জানানো হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6828 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 11:08:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh