• হোম > বাংলাদেশ > বিএনপিতে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে, সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপিতে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে, সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

  • শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৫৯
  • ৯২

---

বিএনপিতে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভেতরে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে। তাই এ পরিস্থিতিতে নেতাকর্মীদের আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফাজিলপুরে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। তিনি বলেন, “একটি দল বিএনপিতে ভাঙন ধরানোর চেষ্টা করছে, এর মধ্য দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, আরেকটি রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু অতীত অভিজ্ঞতা বলে এই দলগুলোর মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তন বা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে আরেকটি জনসভায় যোগ দিতে রওনা হন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6769 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 07:29:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh