• হোম > বাংলাদেশ > স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে বাস্তবায়ন আদেশ অনুমোদিত, শিগগিরই প্রকাশ হবে গেজেট

স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে বাস্তবায়ন আদেশ অনুমোদিত, শিগগিরই প্রকাশ হবে গেজেট

  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১৫:৩৮
  • ৫৭

---

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫’ উপদেষ্টামণ্ডলীর সভায় অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে সরকার আজকের সভায় এই বাস্তবায়ন আদেশ অনুমোদন করেছে। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি এখন গেজেট প্রকাশের পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ তথ্য জানান।

ড. ইউনূস বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে রয়েছে সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার ওপর গণভোট আয়োজন এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদ গঠন।”

তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে—অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে ভোট ও গণভোট দুটোই হবে। এতে সংস্কারের লক্ষ্য বাধাগ্রস্ত হবে না; বরং নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট আয়োজনের লক্ষ্যে যথাসময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6723 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 07:29:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh