• হোম > এস এম ই | ওমেন এন্টারপ্রেনার | প্রযুক্তি ও স্টার্টআপ > এসএমই ফাউন্ডেশনের মধ্যে ক্লাস্টার ভিত্তিক উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে ব্যাংক এশিয়া লোন দিবে

এসএমই ফাউন্ডেশনের মধ্যে ক্লাস্টার ভিত্তিক উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে ব্যাংক এশিয়া লোন দিবে

  • রবিবার, ১ মার্চ ২০২০, ২০:৪৯
  • ১০৮০

---

ব্যাংক এশিয়া লিমিটেড এবং এসএমই ফাউন্ডেশনের মধ্যে ক্লাস্টার ভিত্তিক উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসএমই ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

কুষ্টিয়ার কুমারখালি টেক্সটাইল ক্লাস্টার, বগুড়ার শাওয়াইল হ্যান্ডলুম ক্লাস্টার, মুন্সিগঞ্জের রেডিমেড গার্মেন্টস ক্লাস্টার, নরসিংদীর টেক্সটাইল ক্লাস্টার ও ঢাকার ইলেক্ট্রিক ক্লাস্টারসহ দেশব্যাপী নারী উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে আর্থিক উন্নয়নের লক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/670 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 11:38:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh