• হোম > বাংলাদেশ > অভ্যন্তরীণ বা বৈদেশিক কোনো শক্তি নির্বাচনে বাধা দেওয়ার সুযোগ পাবে না বলে জানিয়েছেন শফিকুল আলম।

অভ্যন্তরীণ বা বৈদেশিক কোনো শক্তি নির্বাচনে বাধা দেওয়ার সুযোগ পাবে না বলে জানিয়েছেন শফিকুল আলম।

  • মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১৮:২১
  • ৬০

---

শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, আর জামায়াতে ইসলামীও তাদের মতো প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও সবাই একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের মানুষ শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন উপভোগ করবে। কোনো অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষেই জাতীয় নির্বাচন ব্যাহত করার সুযোগ নেই।

মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আগে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের প্রচেষ্টাকে ব্যাহত করার জন্য আওয়ামী লীগ নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত হবে এবং দেশী-বিদেশী কোনো শক্তি তা বাধাগ্রস্ত করতে পারবে না।

শফিকুল আলম আরও বলেন, ১৩ নভেম্বরকে সামনে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টি করার কিছু বিচ্ছিন্ন প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, এ ধরনের সহিংসতা দেশের গণতান্ত্রিক ধারা ও নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করার চেষ্টা। সরকার শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেনসহ স্থানীয় প্রশাসন ও প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6651 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 07:07:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh