• হোম > ময়মনসিংহ > ময়মনসিংহে গভীর রাতে বাসে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন চালক।

ময়মনসিংহে গভীর রাতে বাসে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন চালক।

  • মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১৫:৩৪
  • ১৩৫

---

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন চালক। সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার ভালুকজান এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফিলিং স্টেশনের সামনে আলম এশিয়া পরিবহনের একটি বাস পার্ক করে রাখা ছিল। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন ভালুকজান গ্রামের বাসিন্দা জুলহাস মিয়া (৪০)।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা তিনজন দুর্বৃত্ত মাত্র তিন সেকেন্ডের মধ্যে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ভেতরে থাকা জুলহাস মিয়া পুড়ে মারা যান। তিনি বাসটির চালক ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6643 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 02:17:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh