• হোম > দেশজুড়ে > ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে প্রামাণ্যচিত্র ও ‘জুলাইয়ের গান’ আগামীকাল ঢাকার ১০ পয়েন্টে প্রদর্শিত হবে।

ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে প্রামাণ্যচিত্র ও ‘জুলাইয়ের গান’ আগামীকাল ঢাকার ১০ পয়েন্টে প্রদর্শিত হবে।

  • মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১৫:২৭
  • ৬২

---

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল ঢাকার ১০টি স্থানে ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে নির্মিত ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হবে। শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি পরিবেশিত হবে ‘জুলাইয়ের গান’।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিএসসি, যাত্রাবাড়ী পার্ক, রবীন্দ্র সরোবর, ধানমন্ডি, খিলগাঁও শান্তি পার্ক, মিরপুর পল্লবী, উত্তরার ৭ নম্বর সেক্টর মুক্তমঞ্চ, উত্তরার জমজম টাওয়ার, মোহাম্মদপুর টাউন হল প্রাঙ্গণ, বনানী এলিফ্যান্ট রোড ও হাতিরঝিল (রামপুরা প্রান্ত)সহ ঢাকার বিভিন্ন এলাকায় এসব প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রামাণ্যচিত্রগুলোতে গুম, খুন, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হবে। একই সঙ্গে ‘জুলাইয়ের গান’-এ প্রতিফলিত হবে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের চেতনা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6639 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 02:12:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh