• হোম > রাজশাহী > রাজশাহীতে এসে নির্বাচনের বিষয়ে কথা বলতে আসিনি: আসিফ নজরুল

রাজশাহীতে এসে নির্বাচনের বিষয়ে কথা বলতে আসিনি: আসিফ নজরুল

  • শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ১৬:৪১
  • ৬৩

---

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ১৬টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধিত সংস্থাগুলোর বিষয়ে কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে—অর্থাৎ ২৭ নভেম্বরের মধ্যে—লিখিতভাবে ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে জানাতে হবে।

ইসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে নীতিমালার ৪.৪(ক) অনুচ্ছেদ অনুযায়ী নিম্নোক্ত ১৬টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য মনোনীত করা হয়েছে।

তালিকাভুক্ত সংস্থাগুলো হলো—
এসো জাতি গড়ি (এজাগ), নেত্রকোনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও), ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ), হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি, দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস), রুরাল ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রেসডো), রাসটিক, বাঁচতে শেখা, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা), ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, মানব উন্নয়ন কেন্দ্র (মউক), বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), যুব একাডেমি, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এবং উইমেন এন্টারপ্রিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

এর আগে, গত ৬ নভেম্বর নির্বাচন কমিশন ৬৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়ে প্রথম তালিকা প্রকাশ করেছিল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6529 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 07:36:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh