• হোম > এক্সক্লুসিভ | বাংলাদেশ | বিচার বিভাগ > বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ

বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ

  • বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ০৫:২৮
  • ১১৭

বিচারপতি খুরশীদ আলম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করেছে সরকার।

রাষ্ট্রপতির আদেশে তাকে অপসারণ করা হয়েছে বলে আজ বুধবার আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার তার পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন।

সংবিধানের পুনর্বহাল অনুচ্ছেদ ৯৬ এর দফা (৬) এর বিধান অনুযায়ী তাকে অপসারণ করা হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6424 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 10:14:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh