• হোম > দেশজুড়ে > ভোটার এলাকা পরিবর্তনের শেষ তারিখ ১০ নভেম্বর।

ভোটার এলাকা পরিবর্তনের শেষ তারিখ ১০ নভেম্বর।

  • বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১৫:৫০
  • ৯০

---

আবাস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করার শেষ সময় ১০ নভেম্বর, আর আবেদন নিষ্পত্তির শেষ সময় ১৭ নভেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যারা নিজেদের ভোটার এলাকা পরিবর্তন করতে চান, তাদের জন্য ইসি এই সময়সীমা নির্ধারণ করেছে।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দীন চৌধুরী ইতিমধ্যেই এ সংক্রান্ত নির্দেশনা মাঠের সব কর্মকর্তাদের পাঠিয়েছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6408 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 04:59:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh